ডাকসু সংগ্রহশালার সংস্কারকাজ নিয়ে প্রশ্ন তুললেন অধ্যাপক সামিনা লুৎফা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
ডাকসু সংগ্রহশালার সংস্কারকাজ নিয়ে প্রশ্ন তুললেন অধ্যাপক সামিনা লুৎফা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডাকসু সংগ্রহশালার সংস্কারকাজ নিয়ে প্রশ্ন তুললেন অধ্যাপক সামিনা লুৎফা

ডাকসু সংগ্রহশালার সংস্কারকাজ নিয়ে প্রশ্ন তুললেন অধ্যাপক সামিনা লুৎফা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালার সাম্প্রতিক সংস্কারকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা। সংগ্রহশালায় প্রদর্শিত ছবি, তথ্য ও বিভিন্ন উপকরণের উপস্থাপনার মান নিয়ে ‘রুচি’র প্রশ্ন তোলার পাশাপাশি সংস্কারকাজে ব্যয়ের হিসাব এবং সরিয়ে নেওয়া সামগ্রীর তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অধ্যাপক সামিনা লুৎফা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পোস্টে শহীদ রুমির ছবি প্রদর্শনের বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন, ছবিগুলো কাগজে প্রিন্ট বা ফটোকপি করে সংগ্রহশালায় লাগানো হয়েছে। তার ভাষ্য, ছবিগুলো যে কাগজে প্রিন্ট করে পেস্ট করা হয়েছে, সেগুলোও যথাযথভাবে লাগানো হয়নি এবং কাগজ ভাঁজ হয়ে রয়েছে।

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে সংগ্রহশালার একটি বোর্ডে থাকা তথ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সামিনা লুৎফার দাবি, ওই বোর্ডে ১৯৭১ নিয়ে বিভিন্ন তথ্যের সঙ্গে একটি বিদেশি যুদ্ধের ছবি ব্যবহার করা হয়েছে, যা এআই দিয়ে তৈরি বলে তার মনে হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বোর্ডের লেখাগুলো নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সেখানে ব্যবহৃত শব্দচয়ন দেখে তার মনে হয়েছে, এসব তথ্যের উৎস যেন ‘ফেসবুকসূত্রে প্রাপ্ত’। এসব দেখে নিজেকে সামলানো কঠিন হবে ভেবে তিনি দ্রুত সংগ্রহশালা থেকে বের হয়ে যান বলেও পোস্টে উল্লেখ করেন।

এর ফলে ডাকসু সংগ্রহশালার দেয়ালে ‘রোবায়েতের লেখা কবিতা’ ঝুলতে দেখা থেকে তিনি বঞ্চিত হয়েছেন বলেও উল্লেখ করেন সামিনা লুৎফা।

সংস্কারকাজে অর্থ ব্যয়ের বিষয়েও প্রশ্ন তুলে তিনি অর্থদাতাদের কাছে ব্যয়ের হিসাব চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংস্কারের নামে সংগ্রহশালা থেকে সরিয়ে নেওয়া সামগ্রী কোথায় রাখা হয়েছে, তার তালিকা প্রকাশের দাবি জানান তিনি।

ডাকসু সংগ্রহশালায় মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যে সম্প্রতি সংস্কারকাজ করা হয়েছে। তবে সংস্কারের পর সেখানে ছবি, তথ্য ও বিভিন্ন উপকরণের উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত