ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ‘সেরাদের সেরা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ‘সেরাদের সেরা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মুহাম্মদ আকতার উদ্দিন
প্রতিনিধি
আমার সকাল ২৪
চট্টগ্রাম
চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার তারতীলুল কুরআন জমিরয়া মাদ্রাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২০২৬ সালের ‘সেরাদের সেরা’ নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সহসভাপতি মাওলানা মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি কারী মাওলানা হাফেজ ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক হাফেজ কারী মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী। এ ছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল করিম, কারী মাওলানা আতিক হোসাইনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও আলেম-উলামায়ে কেরাম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, দেশের কিছু অসাধু ব্যক্তির অপকর্মের কারণে হিফজ মাদ্রাসাগুলোর সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি প্রাইভেট হিফজ মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, কোনো শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তা গোপন না করে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী বলেন, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষার্থীদের ধাপে ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাফল্যের পথ সুগম করতে কাজ করে যাচ্ছে। তিনি সব শিক্ষার্থীর জন্য দোয়া কামনা করেন।
পরিশেষে প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন। পরে দেশ, জাতি, মাদ্রাসা ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।