ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সাজ্জাদুর রহমান | বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ | দিনাজপুর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য পালিয়ে যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব ট্যাবলেট কেনার কথা জানায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচ থেকে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শ্রী প্রদীপ দাস (২০)কে গ্রেপ্তার করা সম্ভব হলেও তাঁর ভাই শ্রী শ্যামল দাস (২২) কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, দুই অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত