টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা জব্দ

  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা জব্দ

মো. সুলতান মাহমুদ রিদুয়ান
উখিয়া প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাবরাং বাজারপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি ইটের সলিং রাস্তায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি চারটি পুরোনো লুঙ্গির পোটলা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বিপুল পরিমাণ ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পলাতক অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত