1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:০১|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক কিশোর পর্যটকের মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত তামিম আহমেদ (১৬) ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর তীরবর্তী মদনপুর গ্রামের চরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ট্যাকেরঘাট থেকে ৫০ থেকে ৬০ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা অতিক্রম করার সময় তামিম আহমেদ অসাবধানতাবশত পাটলাই নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার পর তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল নদীতে ব্যাপক তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর রোববার বিকেলে পাটলাই নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযাত্রায় আরও সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper