জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
আমার সকাল ২৪
জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে দিনাজপুর জেলা যুবদলসহ জেলার ১৩টি থানার যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাজনৈতিক ঐক্যের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
শান্তিপূর্ণভাবে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।










