1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির
জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই। তিনি দাবি করেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি সমগ্র জনগণের আন্দোলন।

বুধবার (৫ আগস্ট) ১১ দল আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত নেতৃত্ব দিয়েছেন ছাত্র-তরুণ সমাজ এবং আন্দোলনের পেছনে ছিল হাজার হাজার নির্যাতিত মানুষের আত্মত্যাগ। তিনি বলেন, এই কৃতিত্ব নিয়ে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা নিহত, আহত, কারাবরণ, গুম, নির্যাতন বা মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি স্মরণ করবে। শহীদদের কোনো দলের সম্পদ নয়, বরং জাতির সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি তাদের নিয়ে বিভাজনমূলক রাজনীতি না করার আহ্বান জানান।

জামায়াত আমির আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের সময় দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, মূল্যবৃদ্ধিকে যৌক্তিক প্রমাণ করতে আগে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও জনদুর্ভোগ কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ন হবে, অন্যায়-অবিচার ও দমন-পীড়ন চলবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও জনগণের অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, সরকার যেন বিভেদ সৃষ্টি না করে এবং বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের অধিকার, গণতান্ত্রিক সংস্কার এবং মৌলিক সেবা নিশ্চিত করার লড়াই অব্যাহত থাকবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য জয়নুল আবেদীন, কামাল হোসাইন, হাফেজ রাশেদুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত উল্লাহ টুটুল এবং জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper