জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জিহাদ, সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ নুরুল আওয়াল, সাবেক জেলা সভাপতি সালাহউদ্দিন সোহাগ, নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব এবং রহনপুর পৌরসভা আমির মানিক রাইয়ান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং জেলা দপ্তর সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের দেশপ্রেম, সৎ চরিত্র ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।