জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের জিডিপিতে পর্যটন খাতের বর্তমান ২ থেকে ৩ শতাংশ অবদানকে ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প। এর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এ লক্ষ্যেই পর্যটন খাতের অবদান বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি জানান, দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি দেশের কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে।

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, হাজার বছরের পুরোনো দেশীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় সরকার। ঐতিহাসিক স্থাপনাগুলো পর্যটনকে কেন্দ্র করে উন্নয়ন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

তিনি জানান, দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের টাস্কফোর্স পরিদর্শন করবে এবং পরিদর্শনের পর প্রয়োজনীয় উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আগত যাত্রীদের মধ্যে নজরুল বর্ষের প্রচারণা চালানোর প্রস্তাব দেন। এ বিষয়ে পর্যটনমন্ত্রী প্রয়োজনীয় প্রচারণার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় কালচারাল ট্যুরিজম উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত