জামায়াতকে ভোট দেওয়ার কারণেই কি সার বিক্রি বন্ধ, প্রশ্ন এটিএম আজহারের
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

জামায়াতকে ভোট দেওয়ার কারণেই কি সার বিক্রি বন্ধ, প্রশ্ন এটিএম আজহারের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন, যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় জামায়াতকে ভোট দেওয়ার কারণে সার বিক্রি বন্ধ রাখা হয়েছে কি না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এটিএম আজহারুল ইসলাম বলেন, যেসব এলাকায় জামায়াতের এমপি রয়েছেন, সেখানেই সার সংকট দেখা যাচ্ছে। তাহলে সরকার থেকে ডিলারদের এসব এলাকায় সার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সারের ডিলাররা কি জামায়াতে ইসলামীর? কারা এরা? এদের বন্ধ করছে কারা? আমি উল্টো বলতে পারি, সরকার থেকে জামায়াত এলাকার ডিলারকে বলা হয়েছে, কোনো সার দিও না। জামায়াতের লোকদের ভোট দিয়েছে, ওরা যেন সার না পায়।’
এর আগে ২৯ সেপ্টেম্বর রংপুর সফরে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, দেশে সারের প্রকৃত সংকট নেই। তাঁর দাবি ছিল, জামায়াতের নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় রাজনৈতিকভাবে কৃত্রিম সারসংকট তৈরি করা হয়েছে।
এটিএম আজহারুল ইসলামের বক্তব্যে সেই দাবিরই পাল্টা প্রশ্ন তোলা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।