1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জাফলং সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র

জাফলং সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু

লোকমান আহমেদ
  • আপলোডের সময় : Monday, July 6, 2026,
জাফলং সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু
জাফলং সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু

জাফলং সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি | লোকমান আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জাফলং সেতুর নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের ব্যবসায়ী মহরম আলীর ছেলে সাকিব হাসান (১৪), রাহুল (১৫) এবং জয় (১৫)। তারা তিনজনই আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাকিব হাসান নিহত হন এবং অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক রাহুল ও জয়কে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল বলেন, “দুর্ঘটনার খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। শিক্ষকদের নিয়ে নিহত শিক্ষার্থীদের পরিবারের খোঁজখবর নিয়েছি এবং আহতদের চিকিৎসার বিষয়ে যোগাযোগের চেষ্টা করি। পরে জানতে পারি, তারাও মারা গেছে। কোমলমতি তিন শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।”

স্থানীয়দের দাবি, সড়কে সচেতনতা বৃদ্ধি এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper