জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব
- আপলোডের সময় : Tuesday, August 18, 2026,

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪, দিনাজপুর
ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘বেস্ট অব দ্য বেস্ট জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় দেশের ২৫টি জেলা থেকে মোট ১৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে দিনাজপুর জেলা থেকে আমাদের সিতোরিউ ও কিক বক্সিং একাডেমি, কালিতলা, দিনাজপুর-এর খেলোয়াড়রা অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
দিনাজপুরের প্রতিযোগীরা ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করে প্রতিযোগিতায় ৪র্থ স্থান লাভ করেন।
এ সাফল্যে দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এ জেলার কিক বক্সিং খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবেন।










