জন্মদিনের আগেই ফিল্ম আর্কাইভে বুলবুল আহমেদের স্মৃতি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
জন্মদিনের আগেই ফিল্ম আর্কাইভে বুলবুল আহমেদের স্মৃতি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জন্মদিনের আগেই ফিল্ম আর্কাইভে বুলবুল আহমেদের স্মৃতি

জন্মদিনের আগেই ফিল্ম আর্কাইভে বুলবুল আহমেদের স্মৃতি

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ অর্জন এবার সংরক্ষিত হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। তার বিভিন্ন পুরস্কার ও সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে এসব স্মারক হস্তান্তর করেন তার স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা।

বুলবুল আহমেদের শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ স্মারকগুলোকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণের লক্ষ্যেই পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে এসব পুরস্কার ও সম্মাননা সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর ফলে চলচ্চিত্রপ্রেমীরা বুলবুল আহমেদের অর্জনের স্মারকগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি তার দীর্ঘ শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও সংরক্ষিত থাকবে দেশের চলচ্চিত্রের ইতিহাসের অংশ হিসেবে।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

জন্মদিনে ভিন্নভাবে স্মরণ

আগামীকাল ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিন। প্রতিবছর এ দিনটিকে ঘিরে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের নানা আয়োজন থাকলেও এবার বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন না করে তার শিল্পীজীবনের অর্জন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জন্মদিনের ঠিক আগের দিন এসব স্মারক ফিল্ম আর্কাইভে হস্তান্তরের মধ্য দিয়ে কিংবদন্তি এই অভিনেতাকে ভিন্নভাবে স্মরণ করা হলো।

বুলবুল আহমেদ শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ এক অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ শিল্পীজীবনে দর্শকের ভালোবাসার পাশাপাশি অর্জন করেছেন নানা পুরস্কার ও সম্মাননা।

তার অর্জিত এসব স্মারক বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হলে তা শুধু একজন শিল্পীর ব্যক্তিগত অর্জনের দলিল হয়ে থাকবে না; দেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

ভবিষ্যৎ প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী, গবেষক ও দর্শকেরা এসব স্মারকের মাধ্যমে বুলবুল আহমেদের শিল্পীজীবন, সাফল্য ও বাংলা চলচ্চিত্রে তার অবদান সম্পর্কে আরও কাছ থেকে জানার সুযোগ পাবেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত