জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও প্রান্ত রায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সালেহ আহমদ। গীতা পাঠ করেন এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী কৃতী শিক্ষার্থী অনয় পাল।

রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা (ছাদ) মাস্টার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান এবং স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো. আজাদ আলী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ্ তাহসিন আহমেদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী অনয় পাল।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য একটি এলাকার ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিচ্ছবি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অতিথিদের আগমনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষকবৃন্দ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ্ তাহসিন আহমেদ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত