জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ-মানববন্ধন

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ-মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ-মানববন্ধন

শাহ্ ফুজায়েল আহমদ
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে লংমার্চ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের উদ্যোগে শিবগঞ্জ বাজার থেকে সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদী লংমার্চ শুরু হয়। এতে কাতিয়া, পাইলগাঁও, কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাঁও, ঘোষগাঁও, টিয়ারগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, বছরের পর বছর সড়কটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধানে দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সমাবেশ থেকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর এম আহমেদের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করে সড়কটির দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এলাকার মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।” দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি সড়ক সংস্কারের কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে তার বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।

দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে এবং হাফিজ আখতারুজ্জামান রিয়াদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাওলানা দরছ উদ্দিন, ব্যবসায়ী মো. আবদুল বাছিত সুমন, কুবাজপুর হযরত ফাতিমা (রা.) একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. জেবুল মিয়া, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, সহকারী শিক্ষক মো. জিকরুল আলম, মো. মিলন মিয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ডা. ফরহাদ মিয়া, দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মো. সুহেল আহমদ, মো. খলিল চৌধুরী ও মো. রিয়াজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত