জগন্নাথপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
জগন্নাথপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর মৃত্যু

জগন্নাথপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মুঠোফোনে পারিবারিক কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিউমার্কেট কাঠালখাই (পশ্চিমপাড়া) গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহত জলি ওই গ্রামের আব্দুল মজিদ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে। প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের মারুফ আহমেদের (৩২) সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে মারুফ সৌদি আরবে চলে যান।

গোপালপুরে বিয়ের রাতেই মৃত্যু যুবকের, নববধূর ঘরে শোকের ছায়া গোপালপুরে বিয়ের রাতেই মৃত্যু যুবকের, নববধূর ঘরে শোকের ছায়া

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসে থাকা স্বামীর সঙ্গে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে জলির প্রায়ই মুঠোফোনে কথা-কাটাকাটি হতো। বিষয়টি একাধিকবার সামাজিকভাবে মীমাংসাও করা হয়। সম্প্রতি আবারও পারিবারিক বিরোধ সৃষ্টি হলে প্রায় ৬-৭ দিন আগে শিশু সন্তানকে নিয়ে জলি বাবার বাড়িতে চলে আসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার দিন রোববার সারাদিন স্বামীর সঙ্গে তার মুঠোফোনে বাগবিতণ্ডা হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে পরিবারের সদস্যরা জলিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সিলেটের গোয়ালাবাজার এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে এসে পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত