জগন্নাথপুরে ফুটবল ম্যাচে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জগন্নাথপুরে ফুটবল ম্যাচে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

মোঃ সুজন মিয়া
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শতবর্ষীয় ঐতিহ্যবাহী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস মাঠে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে প্রচণ্ড রোদের মধ্যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তীব্র গরমে খেলোয়াড়দের ক্লান্তি ও ঘামে ভিজে যাওয়ার বিষয়টি লক্ষ্য করে সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ্ ফুজায়েল আহমদের অর্থায়নে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পানি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক গোবিন্দ দেব, বিপ্লব দেবনাথ, মোঃ মাহবুব ও মোঃ সুজন মিয়াসহ অন্যান্যরা।

রায়পুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার পেল টিন, নগদ অর্থ ও কম্বল

মাধ্যমিক পর্যায়ের প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আয়োজিত ম্যাচটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রান্ত রায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ্ ফুজায়েল আহমদ সত্য ও ন্যায়ের প্রতি সর্বদা অবিচল। তাঁর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তিনি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।

বক্তারা আরও বলেন, শাহ্ ফুজায়েল আহমদের পিতা মরহুম শাহ আব্দুর রকিব মাস্টার ছিলেন জগন্নাথপুরের একজন গুণী শিক্ষক এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব।

পানি বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগকে উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও স্থানীয়রা স্বাগত জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত