জগন্নাথপুরে প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
জগন্নাথপুরে প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

জগন্নাথপুরে প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

শাহ্ ফুজায়েল আহমদ
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছনফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক হৃদয়ছোঁয়া পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন এবং লুদেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক।

হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তিনি একজন আদর্শবান, নীতিনিষ্ঠ, পরিশ্রমী ও দক্ষ শিক্ষক। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

বক্তারা আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধীরেন্দ্র চন্দ্র তালুকদার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা অর্জন করেন। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। সৎসাহসী, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক নেতা হিসেবে সহকর্মীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের কর্ম, সততা ও শিক্ষার প্রতি নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত