জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১০ জনকে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা, পিকআপ জব্দ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 31, 2026,
জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১০ জনকে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা, পিকআপ জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১০ জনকে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা, পিকআপ জব্দ

জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১০ জনকে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে সড়ক দখল, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং ডিলিং লাইসেন্স ছাড়া সিমেন্ট বিক্রির অপরাধে টাস্কফোর্সের অভিযানে ১০ জন ব্যবসায়ী ও ব্যক্তিকে মোট ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সড়কে বেআইনিভাবে পার্কিং করা এবং হালনাগাদ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় একটি পিকআপ জব্দ করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানকালে জগন্নাথপুর পৌরসভার অডিটোরিয়াম সংলগ্ন সড়কে অবৈধভাবে বাঁশ স্তূপ করে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় তিন বাঁশ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস

এ ছাড়া সড়কে বেআইনিভাবে পার্কিং করা এবং হালনাগাদ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় একটি পিকআপ জব্দ করে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, উপজেলার কেশবপুর বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দুই দোকান মালিককে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট সংলগ্ন সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় চার চালককে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে দুজনকে ২০০ টাকা করে এবং অপর দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এদিকে, জগন্নাথপুর বাজারে ডিলিং লাইসেন্স ছাড়া সিমেন্ট বিক্রির দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, জনস্বার্থ রক্ষা, সড়ক দখলমুক্ত রাখা, যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত