জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদেও আয়োজন করা হয় নানা কর্মসূচি।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগস্ট) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. সানোয়ার হাসান সুনু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি হাফেজ মুহিবুর রহমান এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনসহ স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন মো. আলফাত মিয়া।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, রাষ্ট্র ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত