ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

ছয় মাসে সরকার তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ ছয় বছর ধরে চলতে পারে না। সরকার যদি ছয় মাসে নড়তেই না পারে, তাহলে পাঁচ বছরের মেয়াদ কীভাবে পার করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

শনিবার রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সরকার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বললেও দুই মাসেও তা করতে পারেনি। একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কোনো সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গণঅভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু কথা বলতে পারার সুযোগ থাকাই গণতন্ত্রের প্রমাণ নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মান্না বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় ভবন বা স্থাপনা নির্মাণ নয়; মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূর করাই প্রকৃত উন্নয়ন। ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানতে চান, ছয় মাসে অন্তত একজনেরও নতুন কর্মসংস্থান হয়েছে কি না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকবে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন।

বিদ্যুৎ সংকট সমাধানে প্রতিটি বাসাবাড়িতে সরকারি অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রস্তাব দেন নাগরিক ঐক্যের সভাপতি। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বৃহত্তর মিরপুর এলাকায় দলের কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশকে নতুনভাবে নেতৃত্ব দিতে হলে দল ও নেতৃত্বের ধরনেও পরিবর্তন আনতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত