চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৬ পুরুষসহ ১২ নারী গ্রেপ্তার

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৬ পুরুষসহ ১২ নারী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৬ পুরুষসহ ১২ নারী গ্রেপ্তার

চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৬ পুরুষসহ ১২ নারী গ্রেপ্তার

মো. আবু সালেহ রিয়াজ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ পুরুষ ও ১২ নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী পৌরসভার ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল এবং চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে পৃথকভাবে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৫টার দিকে রাজ আবাসিক হোটেলে অভিযান চালান। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেন (১৯)-সহ ৭ নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরমান হোসেন বেগমগঞ্জের শরীফপুর এলাকার বাসিন্দা। নাছির উদ্দিন ও মিজানুর রহমান হাতিয়ার বাসিন্দা এবং মোজাম্মেল হোসেন ও রাকিব হোসেন সুধারাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে ডিবি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। সেখানে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০), পিতা আব্দুল হাকিম, মাতা মুকিদুনেছা, হাজীপুর, ৯ নম্বর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালীসহ আরও ৫ নারীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত