চিরিরবন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

চিরিরবন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মো. আখতারুজ্জামান মিয়া, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










