চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
চরফ্যাশন, ভোলা

ভোলার চরফ্যাশনে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ সড়কে সুশান্তের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরফ্যাশন পৌরসভার কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) এবং একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন (১৯)।

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে।

পরে শনিবার বিকেলে গ্রেপ্তার দুজনকে চরফ্যাশন চৌকি আদালতে পাঠানো হলে আদালত তাদের ভোলা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত