চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান, সেলো মেশিন ও পাইপ জব্দ
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান, সেলো মেশিন ও পাইপ জব্দ
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম জানান, উত্তর হারবাং এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, জব্দ করা সরঞ্জামগুলো স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় হারবাং ইউনিয়ন ভূমি তহসিলদার আবুল মনসুর, চকরিয়া থানা পুলিশের সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









