1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা - আমার সকাল ২৪ |
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৫৮|
ব্রেকিং নিউজ:
ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ: ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আগামী দিনের ভিত্তি ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ এর অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, অ্যাম্বুলেন্সসহ আটক ২ শিবচর উপজেলা-এ নবনির্বাচিত এমপির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে সাফল্য নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় ট্রাক দুর্ঘটনায় চালক গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি করার দাবি হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা তিন বছর পর তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যার রায়: দুই আসামিকে মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে আজ শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Yao Wen। ফেনীর দাগনভূঞা থানার লুট হওয়া ২১৯ পিস গুলি ১৮ মাস পর উদ্ধার তরমুজ চাষে সফলতা, আমতলীর চরে নতুন সম্ভাবনা ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা উলিপুরে বাজার মনিটরিং জোরদার, অনিয়মে ৭ ব্যবসায়ী দণ্ডিত হাওরাঞ্চলে হোমিও ঔষধের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার বকুল সরকার জগন্নাথপুরে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সংবর্ধনা ও মতবিনিময় সভা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সংযুক্ত আরব আমিরাত-এ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত অমর একুশ গাইবান্ধায় ছাত্রনেতাদের হত্যার পরিকল্পনার প্রমাণ: গোপন টার্গেট লিস্ট ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিনম্র শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন নতুন অ্যাপে জানানো যাবে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে আসিফ আকবরের মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’: বিসিবি পরিচালক বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদীর মা মারা গেছেন ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা

ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা
ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা

ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা

মোঃ রফিকুল ইসলাম
(কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪ নিউজ

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দপ্তরসমূহের পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া, অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সেবার সুফল যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে পায়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তিনি প্রতিটি দপ্তরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ফুলবাড়ীতে কোনো ধরনের ঘুষ বা অনৈতিক লেনদেন বরদাশত করা হবে না জানিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন। রাজনৈতিক বা হয়রানিমূলক মামলা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আহ্বান জানান।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য ও কৃষি খাতের আধুনিকায়ন, ফুলবাড়ী হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকসমূহে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও সেবা প্রদানে প্রতিবন্ধকতা দূরীকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা শেষে জনস্বার্থে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper