ঘিওরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

ঘিওরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাহিদ শিকদার, ঘিওর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল-ইসলামের সভাপতিত্বে সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এসব অপরাধ দমনে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল-ইসলাম সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।










