গ্রামীণফোনের ১৬ বছরের পাওনা পরিশোধ ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
গ্রামীণফোনের ১৬ বছরের পাওনা পরিশোধ ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্রামীণফোনের ১৬ বছরের পাওনা পরিশোধ ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ

গ্রামীণফোনের ১৬ বছরের পাওনা পরিশোধ ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

গ্রামীণফোনের শ্রমিকদের দীর্ঘদিনের আইনগত পাওনা পরিশোধ, অর্জিত অধিকার সংরক্ষণ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত নিষ্পত্তি ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সমাবেশে বক্তারা দাবি করেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ও ২৪০ ধারার আওতায় বিলম্বজনিত আইনগত পাওনা বাবদ গ্রামীণফোনের প্রতিটি শ্রমিকের প্রায় ৩৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা পাওনা রয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে শ্রমিকরা কর পরিশোধের সাপেক্ষে ১০ কোটি টাকা গ্রহণের একটি প্রস্তাব দিয়েছেন।

১২ কোটি টাকা ব্যয়েও মিরুখালি সড়কে গাড়ি চলে ‘হেলেদুলে’ ১২ কোটি টাকা ব্যয়েও মিরুখালি সড়কে গাড়ি চলে ‘হেলেদুলে’

বক্তারা আরও দাবি করেন, এ ধরনের সমঝোতার মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের বিরোধের অবসান ঘটার পাশাপাশি রাষ্ট্রের বিপুল পরিমাণ কর রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দীর্ঘ ১৯ মাস ধরে চলমান শান্তিপূর্ণ আন্দোলনের সময় শ্রমিকদের হয়রানি, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে এর নিন্দা জানান বক্তারা। তাঁদের মতে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সংলাপ প্রয়োজন।

সম্প্রতি দায়ের করা রিট পিটিশন নং ৮৪৬৪/২০২৬ নিয়েও সমাবেশে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা দাবি করেন, এর মাধ্যমে শ্রমিকদের ওয়েজ প্রফিট পার্টিসিপেশন ফান্ড (WPPF) ও ওয়েলফেয়ার ফান্ড (WWF)-সংক্রান্ত অর্জিত অধিকার ক্ষুণ্ণ হলে তা দেশের শ্রম খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশ থেকে শ্রমিকদের পাওনার স্থায়ী ও আইনসম্মত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রামীণফোনের বিদেশি শেয়ারহোল্ডারদের বিদেশে লভ্যাংশ বা মুনাফা স্থানান্তরের বিষয়টি কঠোরভাবে পর্যালোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গ্রামীণফোন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অর্থবহ সংলাপে বসে শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত