গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: লোকমান আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সবিহীন কার্যক্রম, অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীদের সঙ্গে প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সিলেটের সিভিল সার্জনের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার হাদারপার এলাকার সানজিদা বেগম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, উপশম্রাম পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার নামে নানা অনিয়ম করা হচ্ছে। অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে।

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, প্রতিষ্ঠানের ল্যাবের বৈধ সরকারি লাইসেন্স না থাকা, দক্ষ ও ডিগ্রিধারী টেকনোলজিস্টের সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার অভিযোগ। এছাড়া অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সের ঘাটতির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগকারী আরও দাবি করেন, ভুল বা ত্রুটিপূর্ণ রিপোর্টের কারণে রোগীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন। আল্ট্রাসনোগ্রাম (USG) পরীক্ষার ক্ষেত্রেও পুরোনো রিপোর্টে রোগীর নাম, বয়স ও তারিখ পরিবর্তন করে রিপোর্ট দেওয়ার এবং এর বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

সানজিদা বেগমের অভিযোগ, এ ধরনের কার্যক্রম চলতে থাকলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে অভিযোগগুলো লিখিত আবেদনে উত্থাপিত দাবি। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত