গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছাহাবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদ্দাম ও বিএনপি নেতা আশরাফ ইসলাম ভেড়ি উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।