গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের তেল নিয়ে ভোগান্তি, একাধিক যানবাহন বিকলের অভিযোগ

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের তেল নিয়ে ভোগান্তি, একাধিক যানবাহন বিকলের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের তেল নিয়ে ভোগান্তি, একাধিক যানবাহন বিকলের অভিযোগ

গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের তেল নিয়ে ভোগান্তি, একাধিক যানবাহন বিকলের অভিযোগ

স্টাফ থানা রিপোর্টার: সৈয়দ বিশাল
পলাশবাড়ী, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকার ‘মেসার্স এথিনা ফিলিং স্টেশন’ থেকে জ্বালানি তেল নেওয়ার পর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় চালক ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার পরপরই কয়েকটি যানবাহনে বিভিন্ন ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। প্রতিবেদকের মোটরসাইকেলেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় পদ্মার পানি বাড়ছে, আতঙ্কে ঈশ্বরদীর নদীপাড়ের মানুষ পাবনায় পদ্মার পানি বাড়ছে, আতঙ্কে ঈশ্বরদীর নদীপাড়ের মানুষ

একজন ভুক্তভোগী চালক জানান, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর কিছুদূর যাওয়ার মধ্যেই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে মেকানিকের সহায়তায় গাড়িটি বাড়িতে নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বর্তমানে গাড়িটি প্রায় বিকল অবস্থায় রয়েছে এবং স্টার্ট নেওয়ার পর কিছুক্ষণ চলেই আবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে।

স্থানীয় চালকদের দাবি, ওই ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার পর আরও কয়েকটি যানবাহনে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে জ্বালানি তেলে ভেজাল বা নিম্নমানের উপাদান থাকার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় চালকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত, জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করে মান পরীক্ষা এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মেসার্স এথিনা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত