গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ

গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ

আরিফ হাসান গজনবী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার ১১৬ নম্বর গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আরিফ হাসান গজনবী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহানুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শৈশব থেকেই গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার এ উদ্যোগ প্রশংসনীয়।

উদ্যোক্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদ বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে চারা বিতরণ ও অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হ্যাপি বেগম, মঞ্জু বেগম ও রিনা বেগম এবং সহকারী শিক্ষক গোপি পাল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত