গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, নিখোঁজ অনেকে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, নিখোঁজ অনেকে

গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানীর দার-এস-সালাম এলাকার একটি বড় বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে।

ধসের পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিখোঁজদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। খননযন্ত্র দিয়ে আবর্জনার স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদেরও ভিড় করতে দেখা গেছে।

স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। এলাকার নেতা লানসিনে সিল্লা বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান তদারক করছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

উল্লেখ্য, ওই বর্জ্য ফেলার স্থানে এর আগেও প্রাণঘাতী ধসের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত