গাজীপুর মিডিয়া ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি জিলানী সম্পাদক আরিফ
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

গাজীপুর মিডিয়া ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি জিলানী সম্পাদক আরিফ
গাজীপুর প্রতিনিধি: আরাফ চৌধুরী
গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদস্যদের মতামত এবং ক্লাবের উপদেষ্টাদের স্বাক্ষরিত প্যাডে অনুমোদনের মাধ্যমে ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. মাহবুবুর রহমান জিলানীকে সভাপতি, এইচ এম ইমরান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি, মো. আরিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মির্জা নাদিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান জিলানী উপদেষ্টা ও ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
সাধারণ সম্পাদক মো. আরিফ চৌধুরী বলেন, সদস্যদের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে গাজীপুর মিডিয়া ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
সাংগঠনিক সম্পাদক মির্জা নাদিম বলেন, নতুন নেতৃত্ব গাজীপুরের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করবে।
ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
উপদেষ্টা ও জাতীয় দৈনিক নওরোজ-এর মফস্বল সম্পাদক মনসুর আহমেদ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী হবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আনু হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর, মো. বসির আলম, কবি মশিউর রহমান, মো. আবু সাঈদ চৌধুরী, মো. মুনসুর শেখ ও আশিকুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।