গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত জামায়াত কর্মী সালাউদ্দিন ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছেন। সেখানে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা

পরে ডা. শফিকুর রহমান নিহত দুইজনের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়িতে যান। সেখানে স্বজনদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে ডা. শফিকুর রহমান সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক বিশাল জনসভায় যোগ দেন। সেখানে তিনি নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত