গত ১৭ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
গত ১৭ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গত ১৭ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

গত ১৭ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

মো. মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি
আমার সকাল ২৪

ফরিদপুরের সালথায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিএনপির নেত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সালথা সদর বাজারের বাইপাস সড়কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি মনে করেন। এসব খাতে বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এর ফলে দেশের জনগণ বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিএনপি কাজ করছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ৪৮ বছর ধরে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে আসছে। দেশের মানুষ ও রাষ্ট্র বিভিন্ন সংকটে পড়লে বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়ন, উৎপাদন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও দলটি দেশের মানুষের পাশে থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন ওড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন শামা ওবায়েদ ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত