1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:৩৯|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫,
গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি
গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি

গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি

শেখ তাইজুল ইসলাম মংলা (প্রতিনিধি)

মোংলাবাগেরহাট অধিকার কর্মসংস্থান ন্যায় বিচার এবং পরিপূর্ণ জীবনের জন্য গনহত্যা-ধ্বংস-বিশৃংখলা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি হয়েছে।

আজ (১৯) সেপ্টেম্বর শুক্রবার সকালে মিঠাখালী বাজারে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার নেতা জানে আলম বাবু। সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় নেতা, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সভাপতি মোঃ শাহ আলম শেখ, ক্রীড়া সংগঠক খানজাহান আলী, পরিবেশকর্মী হাছিব সরদার, ধরা’র নেতা ইদ্রিস ইমন, নাজমুল হক, মাহারুফ বিল্লাহ, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, ডলার মোল্লা, আরাফাত আমিন দুর্জয় প্রমূখ।

সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকর প্রকল্পসমুহ বন্ধ করে ভবিষ্যৎ সুরক্ষার জন্য জলবায়ুতে অর্থায়ন করতে হবে। টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত অধিকার ও ভূখণ্ডের প্রতি সম্মান এবং সুরক্ষা দিতে হবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ জানে আলম বাবু বলেন সকল প্রকার যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে হবে। পৃথিবী ব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে। ন্যায় বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

উল্লেখ্য ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ এর আগে সেপ্টেম্বরে বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ সভায় মিলিত হওয়ার প্রাক্কালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এ সাইকেল র‍্যালি আয়োজন করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper