1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজনির ভয়ংকর খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

গজনির ভয়ংকর খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
গজনির ভয়ংকর খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই
গজনির ভয়ংকর খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই

গজনির ভয়ংকর খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘গজনি’-তে ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, কিছুদিন আগে আবারও প্রদীপ রাওয়াতের শরীরে ক্যানসার শনাক্ত হয়। এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মারা যান এই অভিনেতা।

প্রদীপ রাওয়াত স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “আমাদের ‘লগান’-এর দেবা আর নেই। শান্তিতে থাকুন, প্রদীপ রাওয়াত।”

চার দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল ও নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ছোট পর্দায় তার অভিনয়ের শুরু। বিআর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি প্রথম ব্যাপক পরিচিতি পান।

এরপর বড় পর্দায় একের পর এক শক্তিশালী খলচরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লগান’, ‘গজনি’, ‘সরফরোশ’, ‘রাউডি রাঠোর’, ‘অগ্নিপথ’, ‘কয়লা’ ও ‘মেজর সাব’

বিশেষ করে ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। শক্তিশালী সংলাপ, গভীর কণ্ঠস্বর ও পর্দায় প্রভাবশালী উপস্থিতির কারণে তিনি বলিউডের স্মরণীয় ভিলেনদের একজন হয়ে ওঠেন।

হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও নেপালি সিনেমাতেও জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। তার মৃত্যুতে ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারাল এক শক্তিমান অভিনেতাকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper