খামেনিকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
খামেনিকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, July 1, 2026,
খামেনিকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
খামেনিকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সরকারের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে ইরান সফরে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে এবং ৯ জুলাই পর্যন্ত ইরান সফরে থাকবে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।
দলটি ইরান সরকারের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে, যা আয়াতুল্লাহ আলী খামেনি-কে কেন্দ্র করে আয়োজিত।
সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
একই সঙ্গে এ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।