ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান
গাইবান্ধার সাঘাটায় আয়োজিত এক জনসমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা কারও জন্য স্থায়ী নয় এবং ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখানো উচিত।
সোমবার (১০ আগস্ট) বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি রংপুর অঞ্চলের মানুষকে বঞ্চিত না করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










