কেরালায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশল কলেজের ৮ শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, September 5, 2026,
কেরালায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশল কলেজের ৮ শিক্ষার্থী নিহত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেরালায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশল কলেজের ৮ শিক্ষার্থী নিহত

কেরালায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশল কলেজের ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের আট শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে থ্রিসুর জেলার কাইপামঙ্গলম এলাকায় এনএইচ-৬৬ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি গুরুবায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। এ সময় নির্মাণকাজের কারণে সড়কের পাশে রাখা একটি লরির পেছনে গাড়িটি ধাক্কা দেয়।

পুলিশের ভাষ্য, মহারাষ্ট্রের নিবন্ধিত লরিটি মহাসড়কের ডান পাশে পার্ক করা ছিল। ওই এলাকায় সড়ক নির্মাণকাজ চলায় ব্যারিকেড দিয়ে যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছিল। এফআইআরে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং চালক সম্ভবত পরিবর্তিত পথের ব্যারিকেড দেখতে পাননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে রং মিস্ত্রির মৃত্যু

নিহত সবাই দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী। পুলিশ ছয়জনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব, জোহুয়া, সন্তোষ ও প্রসন্ন। এর মধ্যে প্রথম চারজন দিন্দিগুলের এবং সন্তোষ ও প্রসন্ন মাদুরাইয়ের বাসিন্দা। বাকি দুই শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহগুলো থ্রিসুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

উদ্ধার করা শিক্ষার্থীদের পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, কয়েকটি পরিবার জানত না যে তাদের সন্তানরা কেরালায় ভ্রমণে গিয়েছিলেন।

পরিবারের সদস্যরা থ্রিসুর মেডিকেল কলেজে পৌঁছানোর পর মরদেহগুলোর ময়নাতদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত