কুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় কামিনী খাতুন ও রহিমা বেগম নামে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন।
রায়ে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই ধারায় দায়ের করা মামলায় কামিনী খাতুন ও রহিমা বেগমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
তবে রায় ঘোষণার সময় দুই আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন।
রায় ঘোষণার পর পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।









