1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রাম-২ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৪|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

কুড়িগ্রাম-২ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
কুড়িগ্রাম-২ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার
কুড়িগ্রাম-২ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার

কুড়িগ্রাম-২ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার

মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম)
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ব্যাপক নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রতিদিনই বিভিন্ন এলাকা, গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ করছেন তিনি।

ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং জানাচ্ছেন তার প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার কথা। পাশাপাশি স্থানীয়ভাবে আয়োজিত মতবিনিময় সভা, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি। এতে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।

এডভোকেট ইয়াসিন আলী সরকার বলেন,
“আমি এমপি নির্বাচিত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করে জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব। বেকার যুবকদের জন্য অর্থনৈতিক জোন চালু, বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, চরাঞ্চলের শিক্ষা ও যোগাযোগ উন্নয়নসহ কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন করব। কুড়িগ্রাম সদরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের পাশাপাশি আরও একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, কুড়িগ্রামকে মাদকমুক্ত করা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত করে কুড়িগ্রামকে আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা হবে।

অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার ১৯৬৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। শিক্ষা জীবন শেষে ১৯৮৭ সাল পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এরপর তিনি আইন পেশায় যুক্ত হয়ে সুনামের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper