কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

“সচেতন নাগরিক মহল”-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে পরীক্ষার্থী আলামিন ইসলাম, আতাউর রহমান ও আরিফ হোসেন বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ প্রার্থীরা সময় ও অর্থ ব্যয় করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয় বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, প্রায় ২০ দিন ধরে ফলাফল প্রকাশ নিয়ে নানা ধরনের টালবাহানা করা হয়েছে। কখনো বলা হয়েছে জেলা প্রশাসক ফলাফল প্রকাশ করবেন, আবার কখনো বিভিন্ন কারণ দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। সর্বশেষ গত ২০ আগস্ট ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তাদের অভিযোগ, প্রকাশিত নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকায় বিএনপির নেতাকর্মী, তাদের স্ত্রী ও আত্মীয়স্বজনের নাম বেশি রয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। এছাড়া কোনো কোনো ওয়ার্ডে পাঁচজনের বেশি নিয়োগ দেওয়া হলেও অন্য ওয়ার্ড থেকে কাউকে রাখা হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

পাবনায় পদ্মার পানি বাড়ছে, আতঙ্কে ঈশ্বরদীর নদীপাড়ের মানুষ পাবনায় পদ্মার পানি বাড়ছে, আতঙ্কে ঈশ্বরদীর নদীপাড়ের মানুষ

মানববন্ধন থেকে প্রকাশিত ফলাফলকে “অগ্রহণযোগ্য ও বিতর্কিত” আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন করে নিরপেক্ষভাবে ফলাফল পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা বলেন, সাধারণ পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে রাজনৈতিক পরিচয় কিংবা স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।

দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

মোঃ মনিরুজ্জামান
উপজেলা বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত