কাহারোলে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

কাহারোলে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪, দিনাজপুর
দিনাজপুরের কাহারোলে সার ব্যবস্থাপনা আইন-২০২৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অরিন ট্রেডার্সের মালিক পক্ষের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কাহারোল উপজেলায় সার ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযানের সময় আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা মনে করছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান কৃষক ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।