কাহারোলে বন বিভাগের জমি দখলমুক্ত করতে বসতবাড়ি উচ্ছেদ
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

কাহারোলে বন বিভাগের জমি দখলমুক্ত করতে বসতবাড়ি উচ্ছেদ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের কাহারোলে বন বিভাগের মালিকানাধীন সম্পত্তি জবরদখল করে নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, বন বিভাগের মালিকানাধীন জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন কয়েকজন ব্যক্তি। পরে অভিযান চালিয়ে ওই স্থাপনা ভেঙে জমি দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।
অভিযানকালে বন বিভাগের জমিতে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট সম্পত্তি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি ও বন বিভাগের মালিকানাধীন সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।