কারণ স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্নে বিশ্বাস রাখতে লাগে রবি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
কারণ স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্নে বিশ্বাস রাখতে লাগে রবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কারণ স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্নে বিশ্বাস রাখতে লাগে রবি

কারণ স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্নে বিশ্বাস রাখতে লাগে রবি

বাইশ গজে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, অপেক্ষা, লড়াই আর ফিরে আসার গল্প। সেই গল্পে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থেকেছে রবি—স্পনসর হয়ে, সাহস হয়ে, বিশ্বাসের বাতিঘর হয়ে। জয়ের সময় যেমন পাশে ছিল, তেমনি কঠিন সময়েও আস্থা হারায়নি। কোটি মানুষের আশাকে সঙ্গে নিয়ে বারবার বলেছে—‘পারবে তুমিও’।

এই বিশ্বাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি ২০১৫ থেকে ২০১৮ সাল। বাংলাদেশ ক্রিকেটের ‘সোনালি অধ্যায়’ হিসেবে পরিচিত এই সময়ে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর মতো সাফল্য এসেছে।

ট্যালেন্ট হান্টের মাধ্যমে রিশাদ ও ইবাদতের মতো প্রতিভাবান ক্রিকেটারও উঠে এসেছে রবি’র উদ্যোগে। একের পর এক সাফল্যে তখন যেন স্পষ্ট হচ্ছিল—এবার সময় বাংলাদেশের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে জয়ের ধারাবাহিকতার মাঝেও এসেছে চড়াই-উতরাই। হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে দল, হতাশ হয়েছে ভক্তরা। কেউ কেউ দূরেও সরে গেছে। কিন্তু ভালোবাসা আর আশায় আবার ফিরেছে তারা। আর ঠিক তখনই টাইগারদের পাশে আবারও দাঁড়িয়েছে রবি। শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটের নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প।

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

এই প্রত্যাবর্তনের গল্পও কম রোমাঞ্চকর নয়। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টেস্ট জয়—সাদা পোশাকে লাল-সবুজ লিখেছে দেশের ক্রিকেটের অন্যতম সুন্দর অধ্যায়। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা এবং ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার সাফল্যও এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জয়ের ধারায় ফিরে টাইগাররা বারবার প্রমাণ করেছে—‘এভাবেও ফিরে আসা যায়!’

আর লাল-সবুজের এই চলমান রূপকথায় বরাবরের মতোই জ্বলজ্বলে অক্ষরে রয়েছে রবি—গর্বিত স্পনসর, গর্বের অংশ এবং বিশ্বাসের বাতিঘর হয়ে।

কারণ দিনশেষে টাইগারদের এই গল্প শুধু তাদের একার নয়। এ গল্প কোটি মানুষের, একসঙ্গে জেতার গল্প, বিশ্বাস না হারানোর গল্প। সবাই মিলে বলা এক প্রত্যয়ের গল্প—‘পারবে তুমিও’।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত