1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০৪|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন

মোঃ শাকিল আহমেদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪,
কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন
কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন ও মতবিনিময় সভা।

 

মোঃ শাকিল আহমেদ, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম শহিদুল ইসলাম এর পদত্যাগের দাবিতে মাদ্রাসাতে ছাত্র আন্দোলন ও শিক্ষক-শিক্ষিকা এবং গভর্নর বডি সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় । মঙ্গলবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত মত বিনিময় চলতে থাকে।

 

অভিযোগ রয়েছে, যোগ্য প্রার্থী থাকার পরও তাদের নিয়োগ না দিয়ে মাওলানা শহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি বিধানমতে অধ্যক্ষের জন্য কামিল শ্রেণিতে অন্তত ১২ বছরের শিক্ষকতার অথবা প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু শহিদুল ইসলামের এ মাদরাসায় যোগদানের আগে বাসুদেবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় মাত্র ৫ বছর ৪ মাসের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল। এরআগে তিনি অন্য কোথাও যোগদান করেননি।

২০০২ সালের ২০ আগস্ট দারুস সালাম কামিল মাদরাসা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শহিদুল ইসলাম। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর বেতনভাতার জন্য তৎকালীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অবেদন করেন। কিন্তু অধ্যক্ষের যোগ্যতা না থাকায় তারা তার বেতনভাতা প্রদান করতে অপারগতা প্রকাশ করেন।

রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএইচএম শহিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাকে অবৈধ ঘোষণা করার পরও অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন তিনি। এমনকী ১০টি পদে নিয়োগ দিতে একটি বিজ্ঞপ্তিও ছেড়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুস সালাম কামিল মাদরাসা। ২০০০ সালে মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাসুম বিল্লাহ মারা যাওয়ার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ২০০২ সালের ৯ আগস্ট অধ্যক্ষ নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যোগ্য প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।

অভিযোগ রয়েছে, যোগ্য প্রার্থী থাকার পরও তাদের নিয়োগ না দিয়ে মাওলানা শহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি বিধানমতে অধ্যক্ষের জন্য কামিল শ্রেণিতে অন্তত ১২ বছরের শিক্ষকতার অথবা প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু শহিদুল ইসলামের এ মাদরাসায় যোগদানের আগে বাসুদেবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় মাত্র ৫ বছর ৪ মাসের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল। এরআগে তিনি অন্য কোথাও যোগদান করেননি।

২০০৩ সালে কামিলে তাফসির ও ফিকাহ বিভাগ খোলার জন্য মাদরাসা শিক্ষাবোর্ডে আবেদন করেন শহিদুল ইসলাম। পরে একই বছরের ১৩ জানুয়ারি মাদরাসার গভর্নিং বর্ডির রেজুলেশনে মুফাসসির/ প্রভাষক তাফসির পদে নিয়োগ দিতে বলা হয়। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাফসির বিভাগের প্রভাষক পদে আবেদন করেন মাওলানা শহিদুল। নিয়োগ বোর্ডে তিনি নিজেই অধ্যক্ষ হিসেবে ছিলেন। এরপর তিনি ওই বিভাগের পদে যোগদান করেন। ৯ মার্চ তার নিয়োগ ও যোগদান অনুমোদন করা হয়।

নিয়োগ পাওয়ার পর বেতন-ভাতার জন্য আবেদন করেন মাওলানা শহিদুল ইসলাম। সেখানে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সই করেন। ২০০৪ সালের নভেম্বরে প্রভাষক তাফসির পদে তার ৪৩০০ টাকা বেতন প্রদান করা হয়। বেতন পাওয়ার পর তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করেন। এরপর গভর্নিং বডি ভেঙে দেন। সেই কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম তার বিরুদ্ধে বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ পাঠান।

অভিযোগ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হন। এরপর ২০০৭ সালের ৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব গোলাম মোস্তুফা সই করা পত্রে তার অভিজ্ঞতা সনদ জালিয়াতির কারণে তার ইনডেক্স নম্বর বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিট খারিজ হওয়ার পর ২০১০ সালের ২ মার্চ তার ইনডেক্স নম্বর কর্তন করা হয়।

মাদরাসা সূত্র জানায়, ২০১৮ সালে তিনি মামলায় রায় পেয়ে আবারও রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসায় যোগদান করেন। তার সবশেষ নিয়োগপ্রাপ্ত পদটি ছিল কামিল মোফাসসির পদে। রায়েও তার অরিজিনাল পোস্টের কথা বলা হয়েছে। কিন্তু মাওলানা শহিদুল ইসলাম সেটি না করে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং আবারও বেতন-ভাতার জন্য মাদরাসা অধিদপ্তরে আবেদন করেন। কিন্তু তার বেতন-ভাতা প্রদান করেনি অধিদপ্তর। এমনকী তার ইনডেক্স নম্বর ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু তিনি ইনডেক্স নম্বর ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সবশেষ এ ইনডেক্স নম্বর দিয়েই মাদরাসাটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছেন মাওলানা শহিদুল ইসলাম।

অধ্যক্ষ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি অভিজ্ঞতার সার্টিফিকেট জালিয়াতি করে এ অধ্যক্ষ পদে আছেন। নিয়ম অনুসারে প্রভাষক পদে ১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু তার প্রভাষক পদে কোন অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা ছাড়াই তিনি অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে আছে। তার কোন বেতন হয় না তার কোন ইনডেক্স নাই। শূন্য পদগুলোতে শিক্ষক না থাকার কারণে সাময়িক সময়ের জন্য টিচারদের বেতন বাবদ মাদ্রাসা থেকে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। তিনি রাজনৈতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠান থেকে টাকা খরচ করে যা ব্যয়বহুল।

 

এ ব্যাপারে মাদ্রাসা গভর্নিং বডি সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের কাছে তুলে ধরা হলে তারা বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুস সবুর।শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হুসাইন উপাধ্যক্ষ, মুফাসসির জাকারিয়া হাবিবি, এস এম সালাউদ্দিন রতন, আব্দুস সবুর, আব্দুল ওহাব, আব্দুল করিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা।

ছাত্র সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ সিহাব উদ্দিন, হাফেজ সুলাইমান, মোঃ সম্রাট, মোঃ শাকিল আহমেদ, মোঃ মাহবুব, মোঃ শাকিল পারভেজ, মাজেদুর রহমান সহ অন্যান্য শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এক দফা এক দাবি প্রিন্সিপালের পদত্যাগ।

শেষ পর্যায়ে অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলো সত্যি বলে কয়েকজন শিক্ষক স্বীকারোক্তি করেন। এবং শেষে গভর্নিং বডির সভাপতি মোরশেদ মনজুর হাসান সাময়িকভাবে লিখিত আকারে বহিষ্কার করেন। এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন উপাধ্যক্ষ জাকির হুসাইন। পরবর্তীতে কমিটি সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করবেন বলে শিক্ষার্থীদের কে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper