কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 17, 2026,
কামিল পরীক্ষার ফল প্রকাশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কামিল পরীক্ষার ফল প্রকাশ

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান

ফলাফল প্রকাশের পর ভাইস চ্যান্সেলর উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গ্রহণযোগ্য করে তুলতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এবার সিজিপিএর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাযৌথভাবে দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়াতৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা

এবার সারাদেশের ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত