কাভান সুলিভানের নতুন রেকর্ড, টানা পাঁচ ম্যাচে গোলে অবদান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
কাভান সুলিভানের নতুন রেকর্ড, টানা পাঁচ ম্যাচে গোলে অবদান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাভান সুলিভানের নতুন রেকর্ড, টানা পাঁচ ম্যাচে গোলে অবদান

কাভান সুলিভানের নতুন রেকর্ড, টানা পাঁচ ম্যাচে গোলে অবদান

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। এবার এমএলএসে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) এমএলএসের ম্যাচে সিএফ মন্ট্রিলকে ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কাভানের দারুণ ফিনিশিং থেকে। ফিলাডেলফিয়ার আক্রমণের একপর্যায়ে বল মন্ট্রিলের গোলরক্ষকের কাছে প্রতিহত হওয়ার পর পেছন থেকে ছুটে এসে এক শটে বল জালে জড়ান কাভান। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি… ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি…

চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন কাভান। ফলে মোট ১১ গোলে অবদান রয়েছে তাঁর। এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০০৫ সালে ফ্রেডি আদু ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১০ গোলে অবদান রেখেছিলেন। সে মৌসুমে চার গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চার সুলিভান ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ কাভান। অল্প বয়সেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এমএলএসে নিজের অবস্থান আরও শক্ত করছেন তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত